দেড়শ মানুষের মৃত্যুর কথা চিন্তা করে ইরানে হামলা করিনি: ট্রাম্প

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা চালালে দেড়শ মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল বলে তিনি সামরিক অভিযানের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি যুদ্ধ চান না, তবে সংঘাত বেঁধে গেলে ইরান ধ্বংস হয়ে যাবে। গত বৃহস্পতিবার নিজেদের আকাশসীমায় ‘আরকিউ-৪ গেøাবাল হক’ নামে একটি মার্কিন ড্রোন ভ‚পাতিত করে ইরানের সেনাবাহিনী। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ড্রোন ভ‚পাতিত করার ঘটনায় ইরানে সামরিক অভিযান পরিচালনার প্রস্তাব অনুমোদনের শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। গত শুক্রবার এনবিসিকে ওই সিদ্ধান্তের ব্যখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছিল হামলা হলে ইরানের দেড়শো মানুষ মারা যেতে পারে। ট্রাম্প বলেন, ‘আমি এটা চাইনি। আমার মনে হয়নি এটা যৌক্তিক হবে’।
ট্রাম্প দাবি করেন, হামলা সংক্রান্ত পরিকল্পনা তার অনুমোদনের অপেক্ষায় ছিল। তখন তিনি সামরিক জেনারেলদের কাছে জানতে চান কত মানুষ মারা যাবে। এনবিসি’কে ট্রাম্প বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো এ নিয়ে ভাবলাম। বললাম, আপনারা জানেন যে তারা (ইরান) একটি মনুষ্যবিহীন ড্রোন বা প্লেন ভ‚পাতিত করেছে। আর আমরা এখানে বসে থেকে হামলা অনুমোদনের আধ ঘণ্টার মধ্যে দেড়শো মানুষ মারা যাবে।’ সে কারণেই তিনি অভিযানের অনুমোদন দেননি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here