
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরকারি কোন অনুমতি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে খালে ড্রেজার দিয়ে ভরাট করে সরকারের নির্মিত জনগনের যোগাযোগের একটি ব্রীজ ভেঙ্গে তার রড ইট কণক্রিট বিক্রী করে ফেলেছে গ্রামের প্রভাবশালী হারুন মিয়া। আজ বৃহস্পতিবার মিরপুর গ্রামের কবির মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত এ অভিযোগ করেন। সুত্র জানায়, মিরপুর গ্রামের আবু সামা মিয়ার বাড়ির পার্শ্বে নতুন বাজারের সাথে খালের উপর একখানা পাকা ব্রীজ ছিল। যেটি গ্রামের সাথে ইউনিয়ন ও উপজেলায় যোগাযোগের একটি অন্যতম রাস্তা। ওই গ্রামের ফজর আলীর ছেলে প্রভাবশালী হারুন মিয়া কালক্রমে ড্রেজারের মাটি দিয়ে খালটি ভরাট করে ফেলে এবং খালের উপর সরকারিভাবে নির্মিত ব্রীজটি ভেঙ্গে তার ইট,রড,কণক্রিট বিক্রী করে বিক্রীত টাকা আত্মসাৎ করে। স্থানীয়রা জানায়, গ্রামের সাহেব সর্দাররা বে-আইনি ভাবে খাল ভরাট ও সরকারি ব্রীজ দখল করার বিষয়টি তাকে জিজ্ঞাসা করিলে দুর্বব্যবহার করে।
এ ব্যাপারে অভিযুক্ত হারুন মিয়ার সাথে বার বার যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যাযনি। এ ব্যাপারে উপজেলা প্রোকৌশলী নরুল ইসলাম বলেন, আমাকে অনুলিপি দেওয়া হয়েছে, অভিযোগ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাা নেওয়া হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, যে কোন ধরনের সরকারি স্থাপনা ভাঙ্গতে গেলে সংশ্লীষ্ট বিভাগের অনুমতি লাগবে আর জনস্বার্থে খাল বিল নদী নালা ব্রীজ কোন কিছুই ভাঙ্গা বা ভরাট করা যাবে না সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।






