নবীনগরে মরা গরুর পঁচা মাংস বিক্রীর অভিযোগ

0
230
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রী করার অভিযোগে মাংস বিক্রেতা আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। পরে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে ফেলা হয়।
জানাযায়, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে ও নবীনগর সদর বাজারে আজ রবিবার সকালে আল আমিন কসাই তার দোকানে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রী করছে, এই সংবাদ পেয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান সকাল সাড়ে সাতটায় আলীয়াবাদ বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে ওই মাংস জব্দ করেন এবং নবীনগর সদর বাজারে তার অন্য একটি দোকানে বিক্রীর জন্য নেওয়া মাংসও জব্দ করে পঁচা মাংস বিক্রীর অভিযোগে আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত আল আমিন কসাই জানান, এই মাংস জিনোদপুর বাজারের মুছা কসাইয়ের কাছ থেকে এনেছেন। এই পঁচা মাংসের মুল বিক্রেতা জিনোদপুর বাজারের মুছা মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন এই কর্মকর্তা।
পরে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুতে ফেলা হয়।
নবীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম সজিব বলেন, মাংস দেখে মনে হচ্ছে গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছে অথবা মারাত্বক অসুস্থ ছিলো গরুটি। সে কারনে মাংস কালো হয়ে গেছে এবং পঁচা গন্ধ ছড়াচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here