নাটোরে পুত্রবধূ ধর্ষণ মামলার আসামি শ্বশুর গ্রেফতার

0
151
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নাটোরের গুরুদাসপুরের নব বিবাহিত পুত্রবধূ ধর্ষণ মামলার আসামি শ্বশুর মো. শাহিন খন্দকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে ১৫ মার্চ সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থারার হাটিকুমরুল এলাকা থেকে র‌্যাব-৫ (সিপিসি-২) নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের যৌথ অভিযানে এই ধর্ষণ মামলার অভিযুক্ত শ্বশুর মো. শাহিন খন্দকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে নাটোর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, ধর্ষক শ্বশুর শাহিন খন্দ জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে। দীর্ঘদিন ধরে সে এবং তার ছেলে রিফাত খন্দ গুরুদাসপুর শাহাপুরের একটি ইট ভাটায় কাজ করত। সেই সুবাদে রিফাত বিয়ে করে নববধুর মায়ের বাড়িতে ভাড়া থাকতো।
গত ১ সপ্তাহ আগে তাদের বিয়ে হয়। গত ১৪ তারিখে নববধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়লে নববধূকে ঘুমন্তবস্থায় অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শ্বশুর পালিয়ে যায়।
এ ঘটনায় নববধূর মা গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. শাহিন খন্দ: নববধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আটককৃত শাহিনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র‍্যাব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here