নিখোজ সাংবাদিক সন্ধানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন

0
225
728×90 Banner

ঠাকুরগাঁওঃ রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্তর থেকে গত শনিবার ৩ আগস্ট সন্ধ্যা ৭ টায় নিখোঁজ হওয়া মোহনা টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার ( পিএম বিট) মুশফিকুর রহমান এর সন্ধানের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
৫ আগস্ট সোমবার উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল- বালিয়াডাঙ্গী মহাসড়কে মোহনা টিভির উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল প্রেসক্লাব ও মোহনা টিভি দর্শক ফোরাম এর আয়োজন মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে অধ্যক্ষ তাজুল ইসলাম,আ”লীগ নেতা মোশাররফ হোসেন বুলু ,প্রভাষক প্রশান্ত বসাক,সে”ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবীব ডন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহাম্মদ সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি বকুল মজুমদারসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক সুধীমহল ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে নিখোঁজ সাংবাদিককে উদ্বারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার আহবান জানান। এবং এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন গুমের তীব্র নিন্দা জানান।এসময় এলাকার বিভিন্ন শ্রেনি- পেশার মানুষ এতে অংশগ্রহন করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here