নিহত শিক্ষক দম্পতির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

0
330
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিক্ষক দম্পতি নিহতের রহস্য দ্রুত উন্মোচনের দাবি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে আলোচনা ও দোয়ার আয়োজন করে।
শিক্ষক দম্পতি টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মরহুম এ কে এম জিয়াউর রহমান ও তার সহধর্মিণী আমজাদ আলী সরকার পাইলট গাল্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আখতার জলির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা,এডিসি হাসিব, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.জাবেদ মাসুদ,গভনিং বডির সদস্য সেলিম খান,সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো ওয়াদুদুর রহমান,টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,সিলমুন আ: হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, কাদেরিয়া টেক্সটাইল মিলস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়ারুল হক, আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো রাজ্জাক মিয়া, নিহত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুনের বড় ভাই মো. আতিক,নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন খান, অলম্পিয়া উচ্চ বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক সাহাবুদ্দিন,শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক নুরুজামান রানা, টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদ, আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া, নিহত শিক্ষক মাহমুদা আখতার জলির মা সহ অন্যান্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here