পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় নতুন করে যুক্ত হলো যোগব্যায়াম : ডিএমপি

0
197
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : দেশে করোনা সংকট পরিস্থিতিতে পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় নতুন করে যুক্ত হলো যোগব্যায়াম।
এলক্ষে আজ শুক্রবার থেকে ডিএমপি পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় নতুন করে যোগব্যায়াম অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে।
জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থেকে পুলিশ সদস্যদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় যোগ ব্যায়াম রোগ প্রতিরোধ-নিয়ন্ত্রন ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি ফোর্স কে. এন. রায় নিয়তি আজ শুক্রবার গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে একটি ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়।এতে ডিএমপির ২০০ পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন। আর ইয়োগা সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন যোগ করেন এসি ফোর্স।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হলো যোগব্যায়াম বা ইয়োগা।ইয়োগা বা যোগব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না; রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি ফোর্স কে. এন. রায় নিয়তি আজ গনমাধ্যমকে বলেন, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্যারের নির্দেশনা ও ডিসি (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ শুক্রবার থেকে ইয়োগা সেশন শুরু হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন নিয়মিত শরীরচর্চার পাশাপাশি শুক্র ও শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যান্ত এই ইয়োগা সেশন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সকলে এই ইয়োগা সেশনে অংশ গ্রহণ করে ইয়োগার বিভিন্ন কলা-কৌশল এখান থেকে রপ্ত করে নিয়মিত সে চর্চা করবে।
এদিকে, আজ ডিএমপি জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তি জানানো হয়, করোনা সংকট পরিস্থিতিতে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থেকে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) দুইজনের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।ফলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা। আর এবার পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হলো যোগব্যায়াম বা ইয়োগা।
ডিএমপির সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, যোগব্যায়াম ইতিবাচক চিন্তা, প্রাণায়াম, নিউরোবিক জিম, মেডিটেশনের সমন্বয়ে ইয়োগার পরিপূর্ণ প্রয়োগ মানুষকে তার ভেতরের সুপ্ত অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারে। ওজন কমানো, শক্তিশালী নমনীয় শরীর, উজ্জ্বল ত্বক, শান্ত মন, ভালো স্বাস্থ্য ইত্যাদি যা কিছু আমরা পেতে চাই সব কিছুর চাবি আছে যোগাসনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here