পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকলো দোকানে,নিহত ১

0
416
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখানে ইজিবাইক বাঁচানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গ্লাসের দোকানে ঢুকে যায়। এঘটনায় ইজিবাইক চালক নিহত ও ইজিবাইকের দুইজন যাত্রী আহত হয়েছেন।
নিহত মোজাম্মেল ওরফে মোস্তফা (৩৫) জামালপুর জেলার সাতমারী গ্রামের মৃত ছহিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়,আজ শুক্রবার (১ এপ্রিল) রাত ৪টায় মানিকগঞ্জগামী ট্রাক টঙ্গীর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক বেপরোয়া চালানোর ফলে ট্রাকটি ইজিবাইক বাঁচানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে, পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মাজুখান এলাকায় ভাই ভাই সুপার মার্কেটের ফরহাদ থাই এ্যালুমিনিয়াম ও ফেব্রিকেটরস দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দোকানে ঢুকে যায়।
এতে ইজিবাইক চালক মোজাম্মেল ওরফে মোস্তফা (৩৫) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত ট্রাক চালক মনির হোসেন (৪০) কে টঙ্গীর শিলমুন এলাকায় ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়।
পূবাইল থানার পরিদর্শক(তদন্ত) আতিকুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here