পূবাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
252
728×90 Banner

মোঃ রাজীব হোসেন: গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের পদহারবাইদ বাতেন মেমোরিয়াল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বাতেন মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম (বিএ)।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তাহের,।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড,আলমগীর হোসেন ভুইঞা।প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমাদের মনে রাখতে হবে , একজন সফল ছাত্র হতে হলে একাধিক বিষয় গুলোর ওপর কাজ করতে হবে। আর একজন সফল ছাত্র হতে পারলেই তোমরা নিজের ছাত্র জীবনেও সফল হতে পারবে।
সফল শিক্ষার্থীরা স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে থাকে। একজন মেধাবীর মধ্যে যেমন মেধা থাকা প্রয়োজন, তেমনি মূল্যবোধ, দেশাত্ববোধ, মানবিকতা, সামাজিকতা থাকা জরুরি। আজকের কোমলমতি ছাএ ছাএীরা আগামী দিনের ভবিষ্যৎ , ছাএ ছাএীদের উদ্দেশ্য করে বলেন লক্ষ্য ও ইচ্ছা থাকলে সঠিক জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখতেছো আগামী দিনে ডাক্তার, শিক্ষক, সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ হবে সঠিকভাবে লেখাপড়া করলে ইচ্ছা পূরণ হবে,আমি মনে করি তোমরা দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করবে হঠাৎ করেই কেউ কোন কিছু হতে পারে না ইচ্ছা ও পরিশ্রম করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাইদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাঈম মিয়া, ৪২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য সচিব আবুল কাশেম, পূবাইল থানা মহিলা শ্রমিকলীগের সভাপতি ,মাহফুজা খন্দকার মায়া, ব্যাংকার রিয়াদ ভুঁইয়া, যুবলীগ নেতা জুয়েল ভুঁইয়া, আল আমিন ভুঁইয়া, অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here