প্রতিমন্ত্রী দ্বারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো অসম্মানজনক : সাইফুদ্দিন আহমেদ মনি

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডেমোক্রেটিক লীগ (ডি.এল)’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, একজন প্রতিমন্ত্রী দ্বারা একজন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো অসম্মানজনক ও অমর্যাদাকর। শেখ হাসিনার দিল্লী সফর দেশে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে। ২০১৪ সালে সুজাতা সিং এর বাংলাদেশ সফর ১৫৩ আসনে বিনা ভোটের নির্বাচন, এরশাদের নাটকীয়তা এবং সিএমএইচে ভর্তি গণতন্ত্র হরণের নির্মম অভিজ্ঞতা। ২০২৩ সালের নির্বাচনে নতুন কোন কৌশল প্রণয়নে হাসিনা—মোদী বৈঠক হচ্ছে বলে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু সমাধানের কোন এজেন্ডা আছে কি না তা এখানো জাতি জানতে পারেনি।
তিনি ইন্দিরা—মুজিব গোলামী চুক্তির ন্যায় কোন গোলামী চুক্তি হলে জাতি তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here