প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বিনিময় 

0
197
728×90 Banner

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাইদ আল মাহমুদ স্বপন এমপি ও ঠাকুরগাঁও-০১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানীত সভাপতি জনাব, রমেশ চন্দ্র সেন এমপি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ এর নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সকালে জেলার সার্কিট হাউজ সভাকক্ষ্যে প্রায় ৪ঘন্টাব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া করে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত করা হয়।
এ সময় হুইপ-জনাব- সাইদ আল মাহমুদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে করোনা পরিস্থিতি এবং উপুর্যপরি বন্যার মোকাবেলা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তিনি আর বলেন, শেখ হাসিনাকে বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক এবং একজন অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেন, তিনি খাদ্য নিরাপত্তা, শান্তি চুক্তি, সমুদ্র বিজয়, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতার মর্যাদা রক্ষায় সর্বদাই সমুজ্জ্বল।
এসময় উপস্থিত ছিলেন’জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান-মোহাম¥দ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- দীপক কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, ঠাকুরগাঁও-০৩ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রিপন, জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ্ এ্যাপোলো ও সম্পাদক সুনামসহ আওয়ামীলীগ বিভিন্ন সংগঠনের সর্বস্থরের নেতা কর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here