প্রয়োজনে মানুষের পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব : হাসনাত আব্দুল্লাহ

0
135
728×90 Banner

স্টাফ রিপোর্টার : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ এক উঠান বৈঠকে মন্তব্য করে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমার কোনো গুন্ডা ও পান্ডা নাই। আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে হলে ভোটারের পায়ে ধরে ভোট ভিক্ষা চাইবো।
রোববার (১১ জানুয়ারি, ২০২৬) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আপনারা যদি চান তাহলে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।’
তিনি আরো বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন।
আগ্রাসনবিরোধী পদযাত্রা, গণসংযোগ ও উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ, স্থানীয় ভোটার, সমর্থক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here