বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা হত্যা : বাগেরহাট থেকে গ্রেপ্তার -১

0
88
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় দশম শ্রেণির স্কুলছাত্রী ফাতেমা আক্তারকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামি (সন্দেহভাজন) রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব। খুনের ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র‌্যাব-৩ ও র‌্যাব-৬) বাগেরহাট সদর থানা এলাকায় পৃথক যৌথ অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সকালে র‌্যাব সদর দপ্তর মিডিয়া শাখা থেকে পাঠানো
এক খুদে বার্তায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে র‌্যাব।
ঘটনার বিবরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গত শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই দশম শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ (লাশ) উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। সিসি ক্যামেরার ফুটেজে ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে।
ডিএমপির খিলগাঁও থানা পুলিশের ভাষ্য, বাসায় লুটপাট করার চেষ্টাকালে হয়তো মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কি–না তা পরীক্ষা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here