বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

0
134
728×90 Banner

স্টাফ রিপোর্টার:  গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রির মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন,কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুঁইয়া। কর্মশালায় গত বছর গৃহীত গবেষণা কর্মসূচির অগ্রগতি ও ফলাফল মূল্যায়ন করা হয়। পাশাপাশি এসব অভিজ্ঞতার আলোকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, আধুনিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে এসব প্রযুক্তির কার্যকারিতা যাচাই করে দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম নির্ধারণ করা জরুরি। কৃষি সচিব বলেন, গবেষণা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে কৃষকের লাভ ও বাস্তব উপকার নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে দেশ উপকৃত হবে।
ইসলাম অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসিসহ কৃষি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here