বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মোজাম্মেলের দাফন সম্পন্ন

0
122
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত (সাবেক) যুগ্ম পরিচালক এবং বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ মোজাম্মেল হোসেন সরকার (৭৬) গত রবিবার (১১ই ডিসেম্বর২২) রাতে ঢাকা মীরপুরস্থ আলোক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেছেন। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। গত সোমবার বাদ যোহর নামাজে যানাজা শেষে বগুড়ার ভাইপাগলা মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের নামাজে জানাযায় পরিবারের সদস্যগন সহ স্থানীয় মুসল্লীগন অংশ নেন বলে পরিবারের পক্ষে থেকে তার রড় ভাই সাবেক কুটনীতিক ও বিশিষ্ঠ সাংবাদিক, লেখক এবং তমদ্দুন মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুহাম্মাদ সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। মরহুম মোজাম্মেল হোসেন সরকার সুলতানপুর গ্রামের মৃত ডাঃ জহির উদ্দিন সরকারের পুত্র ছিলেন। অপরদিকে, মরহুম মোজাম্মেল হোসেন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত (শোকসন্তপ্ত) পরিবার প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সংসদ (বাসাস) গাবতলী ইউনিটের সভাপতি আল আমিন মন্ডল, সাধারন সম্পাদক আতাউর রহমান নুহু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সুজন-সুশাসনের জন্য নাগরিক কাগইল ইউনিয়ন কমিটির সভাপতি মনোজ কুমার মন্ডল, ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here