বাগাতিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
96
728×90 Banner

লালপুর ( নাটোর ) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি (ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত)’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে তামালতলা মোড় এলাকায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম, ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হোসেন, বাগাতিপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী, বিশিষ্ট সমাজ সেবক মমতাজ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম মনজুরুল হাসান, নাটোর প্রেস ক্লাবের জুনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী ও নাটোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টিভি নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমূখ।
ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও শীতার্ত মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়াতে এই উদ্যোগ। প্রচন্ড শীতে দুস্থ, বৃদ্ধ ও অনাথ মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে পারে, তাহলে এ উদ্যোগ সফল হয়েছে বলে আমরা মনে করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here