ভাল কাজের মধ্যে দিয়ে আজীবন পবা- মোহনপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকতে চাই

0
137
728×90 Banner

মোঃ সোহেল রানা রাজশাহী: নির্বাচন হয়ে গেছে ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে। এই নির্বাচনে পবা-মোহনপুর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত হন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিদিন পবা-মোহনপুরসহ রাজশাহী মহানগরবাসীর ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সকাল হতেই ব্যক্তি, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
মঙ্গলবারও সকাল থেকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর মধ্যে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকেও সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকমন্ডলী। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, সহকারি প্রধান শিক্ষক মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী, হাবিবুর রহমান, সামেরুল ইসলাম, মাইনুল ইসলাম, তারিকুল ইসলাম প্রমুখ।
এদিন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পবা শাখার কর্মকর্তাগণ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেইসাথে তারা বিএমডিএ এর নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও চলমান প্রকল্পের অগ্রগতি ও আগামীতে পানি ধরে রাখতে খাল সংস্কারের কথা বলেন। সেইসাথে নতুন প্রকল্প কিভাবে করা যায় সে বিষয়ে মতবিনিময় করেন তারা।
সংসদ সদস্য তাদের কথা ভালভাবে শোনেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন। কৃষকদের সেচকার্যে পানির যেন কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, গভীর নলকুপ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয় বলে শোনা যায়। এ নিয়ে যেন কৃষকরা কোন সমস্যায় না পরে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।
এমপি মিলন আরো বলেন, তিনি পাঁচ বছরের জন্য নয়। আজীবন পবা- মোহনপুরবাসীর মনের কোঠায় বেঁচে থাকতে চান। সেভাবেই তিনি অত্র এলকায় উন্নয়নমূলক কাজ করে যেতে চান। আর এই কাজ সমুহ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। তিনি বলেন, তার জীবন থাকা পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় কোন দুর্নীতি হতে দেবেন না। আর কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here