‘মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন’, বিএনপির প্রার্থীকে ইসি

0
144
728×90 Banner

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় প্রার্থীকে সতর্ক করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা [ঋণ] দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’
রোববার (১৮ জানুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে বিএনপি প্রার্থী আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আসলাম চৌধুরীর শুনানির সময় উভয়পক্ষের যুক্তিতর্ক হয় দীর্ঘক্ষণ।
এর আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করে ইসিতে আপিল করেছিল দুটি ব্যাংক। শুনানিতে দীর্ঘ যুক্তি-তর্ক শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল, মাসুদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি প্রার্থীকে সতর্ক করে বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা [ঋণ] দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে অংশ নেন। তিনি দাবি করেন, বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ব্যক্তিগতভাবে কোনো ঋণ নেননি; তিনি শুধু জামিনদার (গ্যারান্টার) ছিলেন।
অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল গ্রহণ করেছে ইসি। শুনানিতে তাকে ঋণখেলাপি সাব্যস্ত করে তার প্রার্থিতা বাতিল করা হয়।
জাতীয় নির্বাচনের আগে রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের আপিল শুনানির অংশ হিসেবে ইসি এই সিদ্ধান্তগুলো জানাল। সূত্র: ইত্তেফাক

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here