মুখে মাস্ক পরে ফার্মেসিতে ডাকাতি

0
738
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাহ ফার্মা নামের একটি ঔষধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদের সকলের মাথায় গামছা বাঁধা, মুখে পরা মাস্ক ছিলো।করোনাভাইরাসের কারণে চারদিকে সুনসান নীরবতার মধ্যে বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তেই দু’জন চাপাতি ও একজন রড নিয়ে ওষুধের দোকানে প্রবেশ করে। তখন ওষুধ কিনতে এসেছিলেন মো. আরমান নামের এক ক্রেতা। কিছু বোঝার আগেই আরমানকে চাপাতির উল্টাপাশ দিয়ে মারতে শুরু করে। ফার্মেসির ভেতরে ছিলেন মালিক নাহিদ বিল্লাহ ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি মো. সোহাগ। হঠাৎ এসেই কাস্টমারকে চাপাতি দিয়ে মারতে শুরু করলে কিছুই বুঝে উঠতে পারেননি নাহিদ বিল্লাহ ও সোহাগ। একসময় আরমান, সোহাগ ও নাহিদকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। এ সময় আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ফার্মেসিতে থাকা ল্যাপটপ নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়। মাত্র ২ মিনিটের মধ্যেই ডাকাতি করে চলে যায় তারা।
ফার্মেসির মালিক নাহিদ বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমি বাসায় চলে যাব। দোকান ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। এর মধ্যে একজন ওষুধ নিতে আসল। আমি ওষুধ দিব, এমন সময় তিনজন ফার্মেসিতে ঢুকে কাস্টমারকে চাপাতি দিয়ে মারতে শুরু করে। আর একজন আমার ল্যাপটপ নিয়ে নিল। কাস্টমারকে যখন মারছে, তখন আমি হাত উঁচু করে বললাম, কী হইছে মারছেন কেন। এ কথা বলতে বলতে আমাদের বলল, কথা বলবি না আর চাপাতি দিয়ে মারতে যাচ্ছে। এমন করতে করতে আমাদের দোকানের পেছনে নিয়ে গেল। ক্যাশে থাকা টাকা ও ল্যাপটপ নিয়ে গেল। আমরা দৌড়ে বের হলাম কিন্তু ততক্ষণে ট্রাক চলে গেছে। হোন্ডা নিয়ে শ্যামলী পুলিশ বক্স পর্যন্ত গেলাম পেলাম না। আমি মনে করেছিলাম, আমার মোবাইলও নিয়ে গেছে কিন্তু এসে দেখি মোবাইল টেবিলের নিচে পড়ে আছে। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও র‍্যাব-২ এর একটি টহল দল আসে।’
বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার একটি মামলা করবেন বলে জানায় নাহিদ।
এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, ‘আমার জানা নেই। আমি জেনে আপনাকে জানাব।’
র‍্যাব-২ এর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ঘটনাটি জানতে পেরেছি। ইতিমধ্যে সিসি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করেছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here