যানজট এড়াতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত রাখতে হবে —–জিসিসি মেয়র

0
236
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে সড়ক-মহাসড়ক দখলমুক্ত রাখা হলে এবং ধাপে ধাপে কারখানা ছুটি দিলে যানজট অনেকটা এড়ানো যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫জুন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। আমরা চাই মালিক-শ্রমিক সবাই যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। আগামী ২ জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাসসহ বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। মাস শেষ হওয়ার পর ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের নিয়ম রয়েছে। সেই হিসেবে এবার ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে কোন সমস্যা হওয়ার কথা নয়। এজন্য ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে। পাশাপাশি ঈদের দিন জরুরী প্রয়োজন ছাড়া কারখানা বন্ধ রাখার জন্য পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প কারখানার মালিকদের প্রতি অনুরোধ করছি। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোন-১ এর কার্যালয়ে  শুক্রবার বেলা ১২ টার দিকে এক জরুরী সভায় গাজীপুর সিটি করপোরেশনরে (গাসিক) মেয়র এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্য নয় এমন কারখানাগুলোও সময়মত বেতন বোনাস পরিশোধ না করলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে অতিরিক্ত পুলিশিং ব্যবস্থা গ্রহন করতেও নিদের্শ প্রদান করা হয়েছে। গাসিক মেয়র এর সভাপতিত্বে উক্ত সভায় গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রæ মারমা, গাজীপুরের বিজিইএমএ সভাপতি নাছির উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন সরকার, মো. আবুল হোসেন, মো. নাছির উদ্দিন মোল্লা, মো. নুরুল ইসলাম নুরু, মো. সাদেক হোসেন, মো. শাহ্ আলম রিপনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here