রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

0
127
728×90 Banner

 

রাজশাহী প্রতিনিধি : শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী নগরীর তিন নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগরকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সওদাগরসহ তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা চিহ্নিত অপরাধী মোঃ চাঁন সওদাগরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, চাঁন সওদাগরের বাবার আবু রউফ মিস্ত্রি। সওদাগর দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইনসহ গুরুতর অপরাধ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here