লালপুরে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগে জনস্রোত

0
201
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ লালপুরের আড়বাব ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ) সকাল থেকে তিনি আড়বাব ইউনিয়নের বিলশলিয়া, চিকাদহ, সাইপাড়া সহ বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার জন্য ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগকালে আড়বাব ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রবসহ জামায়াতে ইসলামী, যুব বিভাগ ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগের সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“এই জনপদের খেটে খাওয়া মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দাড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। আল্লাহর ওপর ভরসা করে আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি।”
এ সময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের রাজনীতিতে অতিষ্ঠ। মানুষ এখন সৎ, আমানতদার ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। সেই প্রত্যাশার প্রতীক হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ জনগণের আস্থার কেন্দ্রে উঠে এসেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাওলানা আবুল কালাম আজাদ একজন সৎ, আদর্শবান ও জনদরদি ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তার গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, লালপুর–বাগাতিপাড়ার মানুষ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে এ অঞ্চলে ন্যায়বিচার, শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here