

লালপুর ( নাটোর) প্রতিনিধি: সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেনারেশন ৯৪ আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৩ জানুয়ারি) দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়াস্থ মরহুম জমশেদ আলী মাষ্টারের বাড়ি চত্বরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন জেনারেশন ৯৪ এর বন্ধু লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, শিপন মাহমুদ প্রমুখ।






