লালপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে কিশোরের মৃত্যু

0
84
728×90 Banner

সালাহ্ উদ্দিন,লালপুর ( নাটোর) : লালপুরের তিলকপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৩০ আগষ্ট) লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর পদ্মা নদীর কোলে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল আকাশ ( ১৫ ) , এসময় নদীতে ফুটবল পড়ে গেলে সে তুলতে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here