শরিফ ওসমান হাদির কফিনে বিএনপির শ্রদ্ধা নিবেদন

0
164
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী
জুলাই বিপ্লবী শরিফ ওসমান বিন হাদির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছালে শ্রদ্ধা নিবেদন করা হয় দলটির পক্ষ থেকে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বিমানবন্দরে বিএনপির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদির কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। এর আগে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির কফিন বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে তার কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গত ১২ ডিসেম্বর, ২০২৫ দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটে পল্টন থানার বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনী গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here