শহীদ ওসমান হাদির ভাই আবুবকরের সাথে তারেক রহমানের কথোপকথন

0
101
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবুবকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।
জিয়ারত শেষে হাদির বড় ভাই আবুবকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তবে দু’জনের কী কথা হয়েছে, তা জানা যায়নি।
কবর জিয়ারতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here