
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭৩ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম মো: নজরুল ইসলাম (৩৪)। জব্দকৃত বিদেশী সিগারেটের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
আজ শনিবার ভোর ৬টার দিকে আগমনী ক্যানোপি (এক) এলাকা থেকে ৩৭৩ কার্টন সিগারেটসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর ৬টার দিকে কুয়েত এয়ারের কেইউ-২৮৩ নম্বরের ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসেন যাত্রী নজরুল ইসলাম। সে সকালে বিমানবন্দরে নেমে গ্রিনচ্যানেল পার হয়ে আগমনী ক্যানোপি (এক) এলাকা দিয়ে তড়িগড়ি করে বাহিওে বের হচিছল। এসময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা তার গতিবিধি লক্ষ করে ক্যানোপি (এক) এলাকা থেকে ৩৭৩ কার্টন ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের সিগারেটসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে নজরুল এপিবিএন পুলিশকে জানান, তিনি এই সিগারেট দুবাই থেকে ঢাকায় নিয়ে এনেছেন বলে স্বীকার করেছেন। ধৃত যাত্রী নজরুল ইসলামের গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইন ঘাট থানাধীন ফেনাইকুনা (ফড়িগ্রাম) গ্রামে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে নজরুল ইসলামকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, আজ শনিবার বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়ার সাথে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামী নজরুল ইসলামকে জিঞ্জাসাবাদ করা হচেছ।






