
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: স¤প্রতি সন্ত্রাস,মাদক,জুয়ার মত চক্রবৃদ্ধিহার সুদে দাদন ব্যবসায়ী কম নয়। মাদক ব্যবসায়ীদের চেয়ে ভয়াবহ রুুুপ ধারণ করেছে নওগাঁর সাপাহার উপজেলায় অসংখ্য দাদন ব্যবসায়ীরা তাদের খপ্পরে পড়ে নিঃশ্ব হচ্ছে অসহায় মানুষ।এদের হাত থেকে রেহাই পাচ্ছে না- রিক্সা ওয়ালা, দিনমকজুর, কৃষক, ছাত্র- শিক্ষক, মেম্বার, ঠিকাদার, রাজনীতিবিদ, চাকরীজীবিসহ সাধারণ ব্যবসায়ীরা। দাদন ব্যবসা পরিচালনা করার সুবিধার্থে কিছু অসাধু নেতা, কর্মী আর জনপ্রতিনিধিকে ব্যবহার করেন তারা। ফলে এরা অত্যন্ত ক্ষমতাধর আর প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহই প্রতিবাদ করার সাহস পান না। অনেকেই আবার তাদের খপ্পরে পড়ে ব্যবসাবাণিজ্য, ভিটেমাটি ও সয়সম্বল সব হাড়িয়ে দেশান্তরি হয়ে গেছেন।
দেশের উন্নয়নে যখন প্রতিবন্ধকতা সুদ,ঘুষ আর দুর্নীতি তখন অনুসন্ধানে জানা গেছে সাপাহার উপজেলা সদরেই রয়েছে প্রায় অর্ধশত দাদন ব্যাবসায়ী, যাদের খপ্পরে পড়ে চড়া সুদ দিতে গিয়ে ইতোমধ্যে অনেকে পরিবারই সর্বশাত্ত হয়েছে। অপর দিকে বেশ কিছু চতুর ব্যাক্তি দাদন ব্যবসাটিকে বৈধ ব্যাবসায় রুুুপ দেয়ার কৌশল অবলম্বন করে বেশ কিছু সংগঠন তৈরী করে সামজ সেবা অফিস থেকে একটি করে রেজিষ্ট্রেশন নিয়ে সমাজের সেবা করার নামে প্রকাশ্যে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা অফিস খুলে তাদের দাদন ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
দাদন ব্যবসায়ীরা এই ব্যবসাটা যেন বানিজ্যিক ভাবে নিয়েছে এখানে লজ নেই বললেই চলে কেননা তারা ২০/২৫% হার সুদে কোন চিত্তা ছাড়াই টাকা দিয়ে থাকে তার বিনিময়ে তারা স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক আর আধা-সরকারী কর্মকর্তা- কর্মচারীদের সাক্ষরযুক্ত চেকবহি জমা নিয়ে রাখে। সাধারন ব্যবসায়ীদেরকে নন জুডিশিয়াল সাদা স্টাম্প, ফাকা চেকে সাক্ষর ও জমির দলীলপত্র নিয়ে চক্রবৃদ্ধি সুদে দিন কিেিত টাকা দেন দাদন ব্যবসায়ীরা। কোন ব্যবসায়ীর নিয়মিত সুদের টাকা দিতে না পারলে বা তার কাছে টাকা বেশিদিন পড়ে থাকলে তাকে চক্রবৃদ্ধিহারে সুদ দিতে হবে। এতে যদি কেউ ব্যর্থ হন, তাহলে সাক্ষরযুক্ত সাদা স্টাম্প বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন দাদন ব্যবসায়ী,জোর পূর্বক জমি বাড়ি দখল এবং বিপুল পপরিমান অংকের টাকার কোটে মামলা চেকের মামলা দেওয়া হয়। এই সময় স্টাম্পে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন অন্যান্য দাদন ব্যবসায়ীগন।
অতি স¤প্রতি সদরে অবস্থিত মিলন সুতা ঘরের সত্ত¡াধিকারী মিলন হেসেন নামের এক বৃহত সুতা, নেট জাল ও সেলাই মেশিন ব্যাবসায়ী গত ২০১৮সালের ডিসেম্বর মাসে তার ব্যাবসায়কি কাজে কিছু অর্থের প্রয়োজন হওয়ায় তিনি উপজেলার তুলশীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আ: ছাত্তার নামের এক দাদন ব্যাবসায়ীর নিকট হতে ব্যাংকের ফাঁকা চেকে স্বাক্ষর করে ৪লক্ষ টাকা নিয়েছিলেন।
সে সময় দাদন ব্যাবসায়ীর টাকার সুদ ছিল প্রতি মাসে প্রতি লাখে ১০হাজার টাকা। সে হিসেবে ব্যাবসায়ী মিলন হোসেন ওই দাদন ব্যাসায়ীকে প্রতিমাসে ৪০হাজার টাকা করে ২০১৯সালের আগষ্ট মাস পর্যন্ত সর্বমোট ৩লক্ষ ৬০হাজার টাকা সুদ হিসেবে দিয়ে এসেছেন। বর্তমানে ওই দাদন ব্যাবসায়ী মিলনের নিকট হতে তার মুলধন ৪লক্ষ টাকা ফেরত নিতে চাহিলে একই সঙ্গে সে এত টাকা দিতে অপারগতা প্রকাশ করে। তড়িৎগতিতে সে তার টাকা পরিশোধ করতে না পারায় এরই মধ্যে ওই দাদন ব্যাবসায়ী তাকে তার নিকট থাকা ফাঁকা চেক দিয়ে তার বিরুদ্ধে ২০লক্ষ থেকে ২৫লক্ষ টাকার মামলা দায়ের করবেন বলে জানালে মিলন হোসেন দোকান বন্ধ করে গাঁ ঢাকা দিয়েছে পরিবারের সাথে কোন যোগাযোগ নেই বলে তার বাবা দছির উদ্দীন জানান।
এছাড়া চতুর মজিবর রহমান মন্ডল নামের এক দাদন ব্যাসায়ীর খপ্পরে পড়ে কয়েক বছর পূর্বে উপজেলার শিরন্টি গ্রামের সালেক নামের এক ক্ষুদ্র ঔষধ ব্যাবসায়ী তার বশত বাড়ী, জমি জমা সম্পূর্ন শেষ করে সর্বশান্ত হয়ে দীর্ঘ দিন ধরে সে এলাকা ছেড়ে স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র জীবন যাপন করছে। সমসাময়িক সময়ে শিরন্টি ইউনিয়নের নাসির মাষ্টার নামের এক ব্যক্তিও সংসার জীবনের তার সব কিছু হারিয়ে এখন নি:শ্ব জীবনযাপন করছেন। এছাড়া তার খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বিদ্র:বেশ কিছু দাদন ব্যাবসায়ীগন প্রতি দিনের হিসাব নিকাশ প্রতিদিন করার জন্য লোক নিয়োগ করে উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে ভাড়া অফিস ঘর খুলে সন্ধ্যে বেলায় তাদের অর্থের হিসাব নিকাশ করে আসছেন। বর্তমানে উপজেলায় দাদন ব্যাবসাটি যেন একটি বৈধ ব্যাবসায় পরিণত হয়েছে। দির্ঘদিন ধরে এই ব্যাবসা বেশ দাম্ভিক্যের সাথে চলতে থাকায় তাদের বিভিন্ন ধরণের হুমকী ধামকীর ভয়ে অনেকেই সর্বশান্ত হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
উপজেলার সাধারণ মানুষ এই দাম্ভিক্য দাদন ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন এবং দাদন ব্যবসায়ীদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।






