সাপাহারে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
368
728×90 Banner

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১ বোতল বিদেশী মদ ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সাপাহার উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক দলিল লেখক হেলাল উদ্দিনের ভাতিজা মানিক (৩৫) ও আসাদুল (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আ’লীগ নেতা উপজেলার মরাডাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের মৃত বড় ভাই মৃত: মফিজ উদ্দীনের পুত্র ও একই গ্রামের আসাদুল মৃত: খেরাজ উদ্দীনের পুত্র ও বলে জানা গেছে।গ্রেফতারকৃত মানিক চুরি ও দির্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মো: জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামরামপুর হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here