সাভারে ঢাকা জেলা আরজেএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
275
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ঢাকা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন ২০২১) বিকালে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা আরজেএফ’র সভাপতি ছিদ্দিকুর রহমান আজাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, আরজেএফ’র মহাসচিব (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিন শাওন। এ সময় উপস্থিত ছিলেন, আরজেএফ’র মোঃ মাহবুব চৌধুরী, সৈয়দ মোঃ ফারুক, সাজেদা খানম, আরিফুল ইসলাম,জাহিদুল ইসলাম, শাহানারা বেগম, মোঃ রবিন প্রমূখ।
মতবিনিময় সভায় আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম বলেন, আরজেএফ তৃণমূল পর্যায়ে একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়তে দীর্ঘ ১৪ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরজেএফ’র মহাসচিব (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিন শাওন বলেন, সারাদেশের প্রান্তিক সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন এবং প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়তে আমাদের আরজেএফ’র সাংগঠনিক কর্মকান্ড অব্যাহত থাকবে। ঢাকা জেলা আরজেএফ’র সভাপতি ছিদ্দিকুর রহমান আজাদী বলেন, আরজেএফ’র সাংগঠনিক কর্মসূচির সুফল সারাদেশের সাংবাদিকরা ভোগ করছে। তিনি আরও বলেন, ঢাকা জেলা আরজেএফকে সুসংগঠিত করতে আরও যুগোপযোগী কর্মসূচি গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here