সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৫ জনকে সম্মাননা প্রদান করেছে ফায়ার সার্ভিস

0
103
728×90 Banner

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : সম্প্রতি পদ্মা নদীতে নিখোঁজ Military Institute of Science and Technology (MIST)-এর শিক্ষার্থী জে এফ মোঃ আবু নাঈমকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করার স্বীকৃতি হিসেবে ৫ জনকে সম্মাননা প্রদান করেছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।

জানা যায়, পদ্মায় নিখোঁজ এমআইএসটি ছাত্র নাঈমকে উদ্ধারকারী দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫জনকে এই সম্মাননা দিলেন
অধিদপ্তরের মহাপরিচালক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় তাদেরকে প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী, সনদপত্র ও প্রদান করা হয়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এই সফল ও দুঃসাহসিক উদ্ধার অভিযানে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ৫ জনের প্রত্যেককে মহাপরিচালকের প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়।

আজকের অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন, পরিচালক (অপাঃ ও মেইন) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, পিএসসি)। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উদ্ধারকারী দলের কমান্ডার চৌকস কর্মকর্তা
মুহাম্মদ সফিকুল ইসলাম (উপসহকারী পরিচালক, মুন্সিগঞ্জ)।

প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সম্মাননা প্রাপ্তদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি সারা দেশে বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণে অংশগ্রহণকারীদেরও প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; অধিদপ্তরের উপপরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফেসবুক পেইজ থেকে (সংবাদ বিজ্ঞপ্তি)র মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ৫ জন হলো- মো: সফিকুল ইসলাম (পিআইএন-১০০১২৮) উপসহকারী পরিচালক, উপসহকারী পরিচালকের দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জ,
মো: জিসান ইসলাম (পিআইএন-৫০৮৭৩০), ডুবুরী, পাগলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নারায়ণগঞ্জ (সংযুক্ত: মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন), মো: সম্রাট মোল্যা (পিআইএন- ৫০৭১৭৯), ডুবুরী, উপপরিচালকের দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা, মো: মাসুদুল হক (পিআইএন- ৫০১৬৭৪), ডুবুরী, সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঢাকা (সংযুক্ত: সদরঘাট নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঢাকা), ও মো: আবু ইউসুফ (পিআইএন-৪০০১৭২) ড্রাইভার কাম ডুবুরী, সহকারী পরিচালকের দপ্তর (এল আর শাখা), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা।

উল্লেখ্য যে, গত চলতি বছরের (৩১ জানুয়ারি) পদ্মা সেতুর ৪ নং পিলারের নিকট MIST (Military Institute of Science and Technology)-এর শিক্ষার্থী জে এফ মোঃ আবু নাঈম নিখোঁজ হন। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় নৌবাহিনীর ডুবুরি ইউনিটসহ বিভিন্ন সেবা বাহিনীর উদ্ধার ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই দিন অনুসন্ধানের পর গেল ২ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২টা ২৫ মিনিটের সময় পদ্মা নদীর ৪০ ফুট গভীর তলদেশ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here