সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
142
728×90 Banner

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব।
শনিবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৫ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০টি প্লাস্টিকের ক্যারেটে ৫০ কেজি শুকনো গাঁজা, দুইটি মুঠোফোন ও গাঁজা বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র‍্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুলনগর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলম এর পুত্র মোঃ আনিচ মিয়া (৩৮)।
র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here