সৈয়দ আহাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল সমাপ্তি

0
328
728×90 Banner

মো. নূরুল্লাহ খান,আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রবাসী শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপ্তি হয়। ২৪মে শুক্রবার শারজাস্থ রেডিসন ব্লু হোটেলের হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সমাপ্ত হয় মাসব্যাপী কোরআন প্রতিযোগিতার। ৫ম আসরের প্রতিযোগিতার বাছাই পর্বে আমিরাতে অবস্থানরত তিনশত হাফেজ ও সাধারণ প্রবাসী ছাত্রছাত্রী অংশ নেয়।
শারজাহ হুদায়বিয়া রেষ্টুরেন্ট হলরুমে আয়োজিত সেমি ফাইনালে ৩টি গ্রুপে মোট ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। হাফেজ ও সাধারণ ছাত্র ছাত্রীদের বি এবং সি এই তিন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে প্রতিগ্রুপ থেকে ৫ জন উত্তীর্ন হয়েছে গ্রান্ড ফিনালের জন্য।
হাফেজ শাখায় সেমি ফাইনালে উত্তীর্ণ হয় সাদ খুরশেদ আলম, মোহাম্মদ এস এম, মোহাম্মদ আব্দুল আজিজ, আবু বাকের, মোহাম্মদ ওমর হাফেজ ও মোহাম্মদ সাইফুল্লাহ।
বি গ্রুপে উত্তীর্ণ হয় সামিয়া রহমান, মো. মইনুল ইসলাম, উম্মে কুলসুম, নুসরাত জাহান ও মাহফুজা খাতুন।
সি গ্রুপে উত্তীর্ণ হয়েছিলো নুসরাত জাহান সামিয়া, মীর তালহা, মীর জাহিদ, জাহিদুল হোসেন ও ওবায়েদ।
এবারের আসরে হাফেজদের মধ্যে প্রথম হয়েছেন হাফেজ আব্দুল আজিজ। হাফেজদের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতম হয় যথাক্রমে মোহাম্মদ ওমর, আবু বকর, সাদ খুরশেদ আলম, মোহাম্মদ এস এম ও মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আরো ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম রূপু ও কাজী মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.রেজা খান। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহবুব, আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাসার, নুরুল ইসলাম, মোহাম্মদ সারোয়ার, শারাফাত আলী, ইয়াকুব, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হাসেম, নিজাম উদ্দিন, আব্দুল আলিম, আশিক মিয়া, জিল্লুর রহমান, মুহাম্মদ রাজা মল্লিক, প্রকৌশলী নওশের আলী, মুহাম্মদ আজিম, জাকির হোসেন, মানিক, হাবিব আরাফাত, নূরনবী, প্রকৌশলী মোরশেদ, মোঃ শাহাদাৎ হোসেন, মীর আহমদ, মাহাবুব, মেহেদী,ইউসুফ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
কোরঅান প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, কারী আজাহার,কারী নাজমুল হাসান,কারী মুহিবুর রহমান মঞ্জুর,মাওলানা শহিদুল্লাহ আজাহারি,কারি মুস্তাফিজুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here