
ডেইলি গাজীপুর প্রতিবেদক: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধীদলীয় নেতা, এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য, কর্মচারী ও অগনিত সমর্থকসহ সকলে গভীরভারে শোকাহত।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য যে, দেশের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে স্থায়ীভাবে জমি বরাদ্দ এবং ক্লাবের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করায় ক্লাব তাঁর প্রতি বিষমভাবে কৃতজ্ঞ ও ঋনী।






