১২ সেপ্টেম্বর চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ’’রাজহংস’’ শাহজালালে আসছে

0
404
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : নতুন প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ আমেরিকার সিয়াটল থেকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচেছ।
জানা যায, আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্রিমলাইনার অবতরণ করার কথা রয়েছে।
এদিকে, গত ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করা হয়েছিল তৃতীয় বোয়িং ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার ‘গাঙচিল’ উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছানোর পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রাজহংস উড়োজাহাজ দেশে আনতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ১১ সেপ্টেম্বরের মধ্যে (খুব শিগগিরই) বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, সিভিল এ্যাভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ একটি যৌর্থ প্রতিনিধি দল আমেরিকা যাবেন।
প্রতিনিধি দলের সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যে সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশনস সেন্টারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাজহংসকে উড়িয়ে আনতে সিনিয়র পাইলট ও বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর নেতৃত্বে চারজন পাইলট ও প্রতিনিধি দলের সাথে আমেরিকার সিয়াটলে যাচ্ছেন।
রাজহংসে আসন সংখ্যা ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের আসন সংখ্যা ২৪টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের জন্য চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস ।
উল্লেখ্য যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। চতুর্থ ও শেষ (১০তমটি) আসছে ১২ সেপ্টেম্বর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here