২০২১ সালের জুনে শেষ হবে বাস র‌্যাপিড ট্রানজিট মেগা প্রজেক্টের কাজ—- সেতুমন্ত্রী

0
269
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট বাংলাদেশে প্রথম শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট। এ প্রজেক্টের কাজ ২০২১ সালের জুন মাস নাগাদ শেষ হবে। এর মধ্যে কাজটি আরও গতিশীল করতে এ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হচ্ছে।
তিনি আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরী টঙ্গী বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এরশাদের আসনে উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপ-নির্বাচনে জাতীয় পার্টি আছে, আমরাও প্রার্থী দিয়েছি এবং বিএনপিও অংশ নিচ্ছে। আশা করি এ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আশা করছি- নির্বাচনটা অবাধ, সুষ্ঠ, সুন্দর, ভালো ও গ্রহনযোগ্য নির্বাচন হবে।
সেতুমন্ত্রী বলেন, রংপুরের উপ-নির্বাচন গুরুত্বপূর্ণ স্বাধীন ভূমিকা পালনে আমরা নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো।
বিরোধীদল, বিশেষ করে বিএনপি অনেকগুলো নির্বাচন বর্জন করেছে। তারা অংশগ্রহণ করেনি। তবে, এখন তারা বলেছে, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয়, প্রত্যেক নির্বাচনেই তারা অংশগ্রহণ করবে। আমরা তাদের স্বাগত জানাই। তারা (বিএনপি) সংসদে ও এসেছে। সংসদে তারা অংশ নিচ্ছে। এটা একটা ভালো দিক।
বিএনপির আমলে দেশের জনগন কোনো রাস্তা-সড়কের মুখ দেখেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে ফ্লাইওভার, বাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রোরেল, ফোর লেন হচ্ছে। এগুলো তারা স্বপ্নেও দেখেনি কোনোদিন।
সড়কে টোল আদায়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, টোল দিলে রাস্তা চলাচলের যেই সুবিধাটুকু জনগণ পাবে, পৃথিবীর সব দেশেই সেই ব্যবস্থা আছে। এই যে নতুন নতুন ফোর লেন, সিক্স লেন ও আট লেন, সবগুলো রাস্তার কিন্তু টোলের ব্যবস্থা আছে।
সেতুমন্ত্রী বলেন, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের সাড়ে চার কিলোমিটার চেরাগআলী মার্কেট পর্যন্ত এলিভেটেড ফর্মে ফ্লাইওভার হবে। টঙ্গী তুরাগ নদীর ওপর যে ব্রিজ হচ্ছে তা হবে দশ লেনের। যা হবে বাংলাদেশের সবচে প্রশস্ত ব্রিজ। আমরা আশা করছি এ কাজটি ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে এবং এতে যানবাহন চলাচল করবে। ব্রিজসহ ফ্লাইওভার সাধারণনের জন্য খুলে দেয়া হবে।
সড়ক পরিবগন ও সেতুমন্ত্রী আরও বলেন, জনগণ যে রাস্তাটি ব্যবহার করছে, এটা কিন্তু মেরামত করতে হয়, সংস্কার করা দরকার হয়। তো সংস্কারের টাকাটা কোথা থেকে আসবে? সরকার বারবার শুধু নতুন নতুন রাস্তা করবে ? সেই রাস্তার ব্যবহার যারা করবে তাদের কোনো দায়-দায়িত্ব নেই?
বিএনপি’কে ইঙ্গিত করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো রাস্তা করেনি। কাজেই এ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই। অন্য দেশের অভিজ্ঞতা তাদের যদি জানাও থাকে, তাহলে বলতে হবে, চোখ থাকতেও তারা অন্ধ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here