অপরাধীদের ছাড় দেওয়া হবে না………..এডিসি শাহাদাৎ জিএমপি দক্ষিণ

0
442
728×90 Banner

মো: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা এলাকাধীন বোর্ড বাজার বারিক ভবনে একটি প্রতারকচক্র চাকুরীর নাম করে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহাদাৎ এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশ্রাফ (গাছা জোন) অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন গাছা থানা, মো: মালেক খসরু, অফিসার্স তদন্ত গাছা থানা, অপরাধ ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান ১৮ নভেম্বর দুপুর ১২ ঘটিকার সময় শুরু করে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় বারিক ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অফিসে রক্ষিত মালামাল জব্দ করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রতারক চক্রের বেশ কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৩। এতে অজ্ঞাতসহ ১১জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে গাছা থানার অফিসার্স তদন্ত মো: মালেক খসরুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here