আগামীকাল সেনা ও বিমান বাহিনীর মহড়া

0
201
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে জোরদারের পাশাপাশি সার্বিক ব্যবস্থা অনেকটাই ঢেলে সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় হাসপাতাল সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রটোকল অনুসরণ করে হেলিকপ্টারের পরীক্ষামূলক মহড়া চালানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। এসময় এভারকেয়ার হাসপাতালের পাশে হেলিকপ্টার ওঠা-নামা করবে, এসময়
জনমনে বিভ্রান্তি বা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিপক্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে। এ ঘটনায় বিভ্রান্ত না হতে বা অপপ্রচার না চালাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এক বার্তায় এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

প্রটোকল অনুযায়ী, এভারকেয়ার হাসপাতালের পাশের দু’টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারগুলো উড্ডয়ন ও অবতরণের অনুশীলন করার কথা রয়েছে । পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই মহড়া চলার কথা আছে। যেহেতু এটি একটি নিয়মিত নিরাপত্তা মহড়া, তাই এ নিয়ে জনমনে কোনো প্রকার বিভ্রান্তি বা আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। বেগম খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করা হয়েছে।

এরআগে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। এসএসএফ-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বুহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দু’টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং। এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ এক সভায় খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় ওই সভায়।

সাবেক প্রধানমন্ত্রীর উচ্চ মর্যাদা এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তার নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নেওয়া এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here