ঈদে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু,আজ পাওয়া যাচ্ছে ১৩ মার্চের টিকিট

0
115
728×90 Banner

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে আজ দেওয়া হচ্ছে আগামী ১৩ মার্চের ভ্রমণের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ ৩ মার্চ। একইভাবে ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার এই অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একজনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা সম্ভব হবে। তবে একবার কেনা টিকিট আর রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে রেলওয়ে জানিয়েছে, নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘দাঁড়িয়ে যাওয়া’ বা স্ট্যান্ডিং টিকিট হিসেবে রাখা হয়েছে। এই টিকিটগুলো যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here