উত্তরায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
205
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা-পশ্চিম থানার ঢাকা-আশুলিয়া মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিঠুন (২৪), মোঃ আবু হাসান (২০) ও বিলকিস বেগম (২২)।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু’র উদ্ধৃতি দিয়ে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা-পশ্চিম থানার ঢাকা-আশুলিয়া মহাসড়ক এলাকায় মাদক কেনা-বেচা হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here