কলাপাড়ায় কবিতা কথা বলে বইয়ের মোড়ক উম্মোচন

0
332
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘কবিতা কথা বলে’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মেচন করা হয়েছে। কলাপাড়ার বিশিষ্টজন আমজাদ হোসেন হাওলাদার রচিত কবিতার এ বইয়ের মোড়ক উম্মোচন করেন দেশের বিশিষ্ট শিল্পপতি ফ্রেশ গ্রæপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়র মো. তৌহীদুর রহমান সিআইপি। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইকোনমিস্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, উপাধ্যক্ষ নুর বাহাদুর, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সদস্য এসএম মোশারফ হোসেন মিন্টু। এসময় বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ওয়াদুদুল ইসলাম, সাউথ এশিয়ান কলেজের পরিচালক মশিউর রহমান চমন সিআইপি, পরিচালক মিসেস জাকিয়া সুলতানা, ডা. জোয়ারদার হাফিজুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ মহসিন উদ্দিন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি করেন পল্লী বিদ্যুত সমিতি কলাপাড়ার এজিএম আরিফুল হক শামীম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here