কাপাসিয়ায় আ.লীগ প্রার্থীর জয়

0
284
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ প্রার্থী আমানত হোসেন খান বিজয়ী হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আমানত হোসেন খান ৫৫ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান আরিফ ২৫ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন।
এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সভানেত্রী রওশন আরা সরকার বিজয়ী হয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here