কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

0
153
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কর্মজীবী নারী সংগঠনের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
১৮ ডিসেম্বর (বুধবার) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি এবং র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উন্নয়নকর্মী ও কর্মজীবী নারী সংগঠনের ফিল্ড ম্যানেজার মমিনুর রহমান মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, দক্ষতা অর্জন করে এবং আইন-কানুন মেনে বৈধ পথে বিদেশে গেলে প্রবাসীরা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে অবৈধভাবে বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কর্মজীবী নারী সংগঠনের ফিল্ড ম্যানেজার মমিনুর রহমান মমিন বলেন, শুধু অভিবাসী দিবস পালন করেই দায়িত্ব শেষ নয়; প্রবাসীদের অবদানের জন্য সম্মান ও শ্রদ্ধা জানানো এবং তাদের ভালো-মন্দের খোঁজ রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখা সম্ভব। বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় ১৭০ থেকে ১৮০টি দেশে প্রায় দেড় কোটি অভিবাসী শ্রমিক কাজ করছেন এবং রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন, অনেক শ্রমিক বিদেশে যেতে আগ্রহী হলেও সঠিক তথ্য ও আর্থিক সক্ষমতার অভাবে তা সম্ভব হয় না। পাশাপাশি বিদেশে গমনের ক্ষেত্রে দালাল নির্ভরতার কারণে প্রতারণার শিকার হয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন। তাই নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পরিষদে অভিবাসন তথ্যকেন্দ্র চালু করা জন্য জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here