খালেদা জিয়ার জানাজা ও দাফনে মোতায়েন ২৭ প্লাটুন বিজিবি

0
158
728×90 Banner

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যানসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে। পুরো কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here