
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): গাজীপুরের পোড়াবাড়ী বাজার এলাকা হতে ০৬ পিস ইয়াবাসহ ০২(দুই) জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন ও বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, গত ১৮ জানুয়ারি ২০২০ তারিখ রাত অনুমান ২০.২০ ঘটিকার সময় গাজীপুর টঙ্গী এলাকা হতে একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-গ-৩৫-৭৯৩২) এ করে ০২ জন মাদক ব্যবসায়ী ইয়াবা একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার টঙ্গী হতে ময়মনসিংহ এর দিকে যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক প্রাইভেটকারটির অবস্থান সনাক্তের চেষ্টা অব্যাহত রাখা হয়। গত ১৮ জানুয়ারি ২০২০ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকা হতে গাজীপুর জেলার সদর থানাধীন পোড়াবাড়ী বাজার এলাকায় আভিযানিক দলটি তিন ভাগে বিভক্ত হয়ে উক্ত গাড়ীটির আগমন ও গতিবিধি অনুসরণ করার লক্ষ্যে অবস্থান নেয়। যার ফলশ্রæতিতে অনুমান ২১.৪৫ ঘটিকার সময় ইয়াবা এর চালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটির অবস্থান পোড়াবাড়ী বাজার এলাকায় সনাক্ত করা সম্ভব হয়। অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে আভিযানিক দলটি তাৎক্ষনিক গাজীপুর জেলার সদর থানাধীন পোড়াবাড়ী বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর উক্ত প্রাইভেটকারটির গতিরোধ করলে আসামীদ্বয় পালিয়া যাওয়ার চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ জাকির হোসেন(৩৫), পিতা-মোঃ আঃ রহিম, মাতা-পারুল বেগম, সাং-গোলকিবাড়ী, থানা-সদর, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ আতিকুর রহমান(২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-আয়শা সিদ্দিকা, সাং-কাচিঝুলি, থানা-সদর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। এর সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০৬(ছয়) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৮৬০/- টাকা এবং ০২টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-গ-৩৫-৭৯৩২) জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলাসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্বারকৃত অস্ত্র, মাদক, প্রাইভেটকার, নগদ টাকা, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






