গাজীপুরে স্কুল-কলেজে স্বাস্থ্যসেবা কার্যক্রম

0
322
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের বিভিন্ন স্কুল-কলেজে বিনামূল্যে অসংক্রমক চিকিৎসা দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্কুল-কলেজের কর্মকর্তাদেরও। আর এটি পরিচালনা করছে একটি বে-সরকারি সংস্থা। সকালে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে এ সচেনতামুলক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেন। পরে, গাজীপুরের বিভিন্ন স্কুল-কলেজে পর্যাক্রমে কার্যক্রম করবে বে-সরকারি সংস্থাটি। রক্ত পরিক্ষা দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন রোগ আছে কি না সে বিষয়ে সাথে রিপোর্ট পাচ্ছেন। এই চিকিৎসা সেবা প্রতি শুক্রবার গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের মাঠে বসে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেবা দেওয়া ছাড়াও কোনো কোনো রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়ার পাশপাশি রক্ত, ডায়াবেটিস, হার্টের রোগ, ফুসফুসের রোগ, উচ্চতা, উজন মাপ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ পরীক্ষা করে প্রতিবেদন ও পরামর্শ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here