গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

0
96
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) সকালে গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি উক্ত বাসভবন ও পার্কিংয়ে রাখা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে। এরপর আনুমানিক প্রায় দুপুরের দিকে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের দাবি, সন্দেহভাজন ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুড়িয়া (ছোট মোড়ক) গাঁজা উদ্ধার করা
অপরদিকে ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ওসি জানান, আটক হওয়া ব্যক্তিরা তারেক রহমানের বাসভবনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়।
অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় প্রয়োজনীয় সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here