চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির অপতৎপরতা রুখতে পুলিশের সচেতনতামুলক কর্মশালা

0
229
728×90 Banner

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সড়ক-মহাসড়কে অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যদের অপতৎপরতা রুখতে বাস, ট্রাক ও কাভার্ডভ্যান সুপারভাইজারদের সঙ্গে দুই দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে গত শুক্রবার ও শনিবার চুয়াডাঙ্গা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।
কর্মশালায় অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক হাজি মো. রিপন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ‘আমাদের সুপারভাইজার ভাইয়েরা একটু সচেতন হলে অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। তাই তাদের সচেতন করতে আমাদের এই বিশেষ কর্মসূচি। এই কর্মশালায় আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রুখতে তাদের করণীয় এবং এক্ষেত্রে আমাদের সহযোগিতার বিষয়গুলোর বিষয়ে সচেতন করছি।’
চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। এই কার্যক্রম অব্যাহত থাকলে পরিবহন শ্রমিকেরা উপকৃত হবে।
সাধারণ সম্পাদক রিপন মণ্ডল বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত রাখা উচিত। এতে পরিবহন শ্রমিক সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে। উল্লেখ্য, দুই দিনের বিশেষ এই কর্মশালায় মোট ৮০ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here