জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0
132
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বিএনপিতে যোগদান করেছেন টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির শতাধিক নেতাকর্মী।গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জানা যায়, ‎টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা এলাকার ১০টি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপির জনসভায় এসে যোগদান করেন।এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে সালাহউদ্দিন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকান্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবান করতে ভূমিকা রাখবেন। আমিও আপনাদের পাশে সব সময় থাকবো।
এ সময় বিএনপির টঙ্গী পূর্ব থানা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here