জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব সাংগঠনিক সফরে রাজশাহীতে

0
192
728×90 Banner

মিস বন্যা খাতুন,রাজশাহী: জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দীন বুলবুল সম্প্রতি রাজশাহী সফর করেছেন। এ সময় তিনি রাজশাহী দৈনিক ঘোষণা পত্রিকার বিভাগীয় প্রধান কার্যালয়ে এবং দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা অফিসে এবং স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই সফরে তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য জোরদার এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
মহাসচিবের উপস্থিতিতে রাজশাহীতে জাতীয় সাংবাদিক সোসাইটির একটি সংগঠনিক ভালো আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পেশাগত মানোন্নয়ন, সাংগঠনিক ঐক্য এবং স্থানীয় সাংবাদিকদের সমস্যা নিয়ে নাসির উদ্দীন বুলবুল বলেন,বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের সামনে বড় বাধা হলো অনৈক্য। এ জন্য গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। গণমাধ্যমের ওপর এ আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। সাংবাদিকতা এখনো বাংলাদেশে পূর্ণ মর্যাদার পেশা হয়ে ওঠেনি। তবে এই মর্যাদা ফিরিয়ে আনার দায়িত্ব সাংবাদিকদেরই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here